ঢাকা |
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১১৯) করেছেন।
এদিকে প্যানেল মেয়র তাজ উদ্দিনকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বড়লেখা পৌর পরিষদের মেয়র ও কাউন্সিলরবৃন্দ। সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে peiong yeang oding নামের একটি ফেক আইডি থেকে অজ্ঞাত ব্যক্তি বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিনকে জড়িয়ে বড়লেখা থানায় সম্প্রতি ধৃত আসামী আহাদ আহমদের সঙ্গে তাঁর একটি ছবিসহ বাজে ভাষায় লেখালেখি করে পোস্ট করা হয়। এতে তাঁকে রাজনৈতিক ও সামজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়। এজন্য তিনি আতঙ্কে রয়েছেন। ভবিষ্যতে ওই আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন শুক্রবার রাতে জানান, ফেসবুকে ভুয়া আইডি দিয়ে একটি কুচক্রিমহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা-বানোয়াট তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন-আমি থানায় জিডি করেছি। পুলিশ প্রশাসন এসব ঘৃণিত কাজে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে কারো বিরুদ্ধে কেউ এভাবে মিথ্যা লেখার সুযোগ পাবে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।