বড়লেখায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

বড়লেখায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধি আব্দুল কাদির রাজু ও ছাদেক আহমদ জানান নিজবাহদুরপুর ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত ২৩০০ ভোটের মধ্যে প্রায় ৭০০ ভোট কাস্ট হয়েছে। কোন সংঘর্ষ বা উত্তেজনা ছাড়াই উক্ত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মাইজগ্রাম কেন্দ্রে কাস্ট হয়েছে ১০০০ দাসপাড়া ৬০০ গল্লাসাঙ্গন ৬০০ ভোট কাস্ট হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি 551 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ