বড়লেখায় গোয়াল ঘরে বজ্রপাতে ৩ গরু মারা গেছে : গৃহিনী আহত

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

বড়লেখায় গোয়াল ঘরে বজ্রপাতে ৩ গরু মারা গেছে :  গৃহিনী আহত

বড়লেখা থেকে সংবাদদাতা: বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার (৯ এপ্রিল) বজ্রপাতে ১ জন আহত হয়েছেন ও ৩টি গরু মারা গেছে। জানা যায়- বেলা ১২ ঘটিকার সময় মৃত আজির উদ্দিনের স্ত্রী করিমা বেগম (৬০) গোয়াল ঘরে পাশে ছিলেন । ঐ সময় হঠাৎ গোয়াল ঘরের টিনের উপর বজ্রপাত ঘটে সাথে সাথে ৩টি গরু মারা যায় এবং করিমা বেগম মারাত্নক আহত হন। আহত করিমা বেগম (৬০) কে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক মাস্টার । তিনি বিধবা করিমা বেগমের খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য সু পরামর্শ দেন।

এই সংবাদটি 751 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ