ঢাকা |
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
বড়লেখা প্রতিনিধি :: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজার থেকে ২৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন ফাহিমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রোববার মধ্যরাতে উপজেলার চান্দগ্রাম বাজারে কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চান্দগ্রাম বাজারের দেওয়ানশাহ রোডস্থ মা ভেরাইটিব ষ্টোরে অভিযান চালায়। এসময় হোসেন মিয়া নামক এক ইয়াবা ব্যবসায়ী পালিয়ে গেলেও নাজমুল হোসেন ফাহিমকে পুলিশ গ্রেফতার করে। তার দেহ তলাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ফাহিম চান্দগ্রামের আবুল হোসেনের পুত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করেছে।
অভিযানকালে পলাতক হোসেন মিয়া নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের আব্দুল আজিজের পুত্র।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাজমুল হোসেন ও হোসেন মিয়া দুজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। গ্রেপ্তার হওয়া নাজমুলকে পলাতক হোসেন মিয়া প্রতিদিন ৫০ পিস করে ইয়াবা সরবরাহ করত। পরে হোসেন মিয়া মুঠোফোনে ক্রেতা সংগ্রহ করে নাজমুল হোসেনের কাছে পাঠাতো। গ্রেপ্তারকৃত নাজমুল পুলিশের জিজ্ঞাসাবাদকালে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় নাজমুল ও পলাতক হোসেন মিয়ার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-৫।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।