ঢাকা |
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের দারিদ্র ফিরোজ আলীর ছেলে আব্দুল মালিক (৩৫) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি পেশায় একজন সিএনজি চালক। স্কুল পড়–য়া ২ ছেলেসহ তার পরিবারে সদস্যসংখ্যা ৬ জন। ভাড়া করা সিএনজি চালিয়ে অল্প টাকা রোজগার করে কোন রকম পরিবারের সদস্যদের ভরণ-পোষণ চালাচ্ছেন। তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসকরা বলছেন তার উন্নত চিকিৎসা বাবৎ প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে বর্তমানে কোন কাজও করতে পারছেনা। বর্তমানে পরিবারের সদস্যদেরকে নিয়ে দারিদ্র অসহায় আব্দুল মালিক মানবেতর জীবন-যাপন করছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। অসহায় আব্দুল মালিক দেশ-বিদেশসহ সমাজের সকল শ্রেণীর বিত্তবান লোকের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। হয়তো সমাজের বিত্তবানদের সহযোগিতায় আব্দুল মালিক তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা মোবাইল: ০১৭৪৫৪৩১০৫৭ (বিকাশ), অগ্রণী ব্যাংক, কটারকোনা শাখা। সঞ্চয়ী হিসাব নং: ৩৮৩৯।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।