ব্যবসায়ী রুহেল আর নেই, বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

ব্যবসায়ী রুহেল আর নেই, বিভিন্ন মহলের শোক
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেলের বড় ভাই নজরুল ইসলাম রুহেল(৫৫) আর নেই। গতকাল (শনিবার) বিকাল ৫টায় সিলেটের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে মস্তিকে রক্তকরণ জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দাড়িপাতন শেখানী বাড়ীর অধিবাসী ও গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ময়নুল ইসলাম জুনেলের বড় ভাই রুহেলের জানাজার নামাজ রবিবার দুপুর ২টায় দাড়িপাতন প্রধান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে ব্যবসায়ী মরহুম নজরুল ইসলাম রুহেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সহ-সভাপতি কে এম সুহেল, সহ -সাধারণ সম্পাদক বদরুল আলম,অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি আজিজ খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহিদ হাসান,সাংস্কৃতিক সম্পাদক রুবেল, কার্য নির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ  । তারা এক যুক্ত বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য নজরুল ইসলাম রুহেল গোলাপগঞ্জ বাজারের স্বনামধন্য খাবারের প্রতিষ্ঠান অতিথি রেস্টুরেন্ট’র মালিক ছিলেন।

এই সংবাদটি 279 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ