বোয়ালী ইসলামিক সোসাইটির উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

বোয়ালী ইসলামিক সোসাইটির উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ‘বোয়ালী ইসলামিক সোসাইটি’র উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২য় বারের মতো ৬ ও ৭ নভেম্বর মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপী উক্ত বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। বোয়ালী ইসলামিক সোসাইটির সদস্যদের চাঁদা ও ফ্রান্স শাখার অর্থায়নে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংস্থার সদস্য ও উপদেষ্ঠা ইটাউরি মহিলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ খাঁনের সাথে আলাপকালে জানা যায় শুধু বৃত্তি পরীক্ষা নয় ‘বোয়ালী ইসলামিক সোসাইটি’ একটি সামাজিক সংগঠন । তিনি বলেন উক্ত সংগঠনের উদ্যোগে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, গরীব রোগীদের অর্থ প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এছাড়া উক্ত সোসাইটি প্রতি বছর একটি তাফসীর মাহফিল এর আয়োজন করে।

গত বছর থেকে শুরু হওয়া বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা বজায় রেখে এবার ও ১৬১ জন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পরীক্ষা পরিদর্শনন করেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সহ প্রধান শিক্ষক আখতারুজ্জামান ছাদেক, সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার ও সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।

এই সংবাদটি 583 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ