বোনের বাড়ি যাওয়া হলোনা গোলাপগঞ্জের আব্দুর রহমানের

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ঘাতক মটর সাইকেল কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ  একই উপজেলার বাঘা ইউপির কালাকোনা গ্রামের আব্দুর রহমান (৬৫)।
জানা যায়, বৃদ্ধ আব্দুর রহমান আজ সকালে চৌঘরী এলাকায় নিজ বোনের বাড়ি যাওয়ার সময় চৌঘরী বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় বিয়ানীবাজার থেকে আগত একটি মটর সাইকেল ধাক্কায় দেয়।ধাক্কা দেয়ার সাথে  সাথে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অসি এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। নিহতের ময়না তদন্ত চলছে।

এই সংবাদটি 390 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ