ঢাকা |
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২২
বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে।
বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক টুইটারে এ কথা জানান।
সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান, রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়।
এর আগে সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন। কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়।
দ্বিতী দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস ছিল, তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।