বিয়ানীবাজারে বদরুল হক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৮

বিয়ানীবাজারে বদরুল হক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়ায় হাজী মো: বদরুল হক প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা’১৮ সম্পন্ন হয়েছে।

২ নভেম্বর শুক্রবার কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের ব্যাবস্হাপনায় হাজী মো: বদরুল হক প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা প্রথমবারের মতো আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থী’র মধ্যে ১৩৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনীতিবিদ, সাংবাদিকগণ হল পরিদর্শন করেন ।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস । হাজী মো: বদরুল হক প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ও কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: হোসেন খসরু জানান, এ পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে অনন্য ভূমিকা পালন করবে। এদিকে প্রথম বারের মত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

এই সংবাদটি 927 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ