ঢাকা |
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬
গোলাপগঞ্জ সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ, মাওলানা আব্দুল লতিফ (রহ.) ও হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার (রহ.) স্মৃতি বিজড়িত এবং শায়খুল হাদীস আল্লামা হুসাইন আহমদ বারকোটীর তত্ত্বাবধানে পরিচালিত জামেয়া ইসলামিয়া বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত হলো ‘প্রাক্তন ছাত্র পরিষদ’। গত শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে এক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট পরিষদের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আব্দুল বারী ইয়াগুলির সভাপতিত্বে ও নাজিমে তা’লিমাত হাফিজ মাওলানা ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুশ শহিদ, হাফিজ মাওলানা মনসুর আহমদ, মাওলানা আব্দুল জলিল, হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা ছলিম উদ্দিন, শিক্ষক হাফিজ শাব্বীর আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা খালেদুর রহমান, মাস্টার রুহুল আমীন, প্রাক্তন ছাত্রদের মধ্যে হাফিজ মাওলানা আব্দুল আহাদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা ইসমাঈল আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম, লোকমান আহমদ, মাওলানা সাইফুল আলম, মাওলানা জাব্বির আহমদ জুলফিকার, হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, সাজিদুর রহমান, ইমরান আহমদ, হাফিজ আছরার আহমদ, জুনেদ আহমদ, আব্দুল্লাহ ফাহাদ, শাকির আহমদ, উসমান আহমদ, আব্দুল কাদির প্রমূখ।
সভায় মাদরাসার নায়েব মুহতামিম মাওলানা আব্দুল বারী ইয়াগুলীকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, হাফিজ মাওলানা শাব্বীর আহমদ, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ইসমাঈল আহমদ, হফিজ মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবু রাশাদ।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় আরো বড় পরিসরে প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি সাধারণ সভার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় মাদরাসার প্রাক্তন সকল ছাত্রদের যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র আহবায়ক ও মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল বারী ইয়াগুলী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।