ঢাকা |
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিষপানের ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার খাগাওড়া ইউনিয়নের গুনই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সনিয়া আক্তার (২০) ও অসুস্থ জনিয়া আক্তার (১৬) ওই গ্রামের বাসিন্দা চান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে সহোদর বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুই বোন বাড়িতে থাকা কীটনাশক পান করেন।পরে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় জনিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বিষপানের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।