ঢাকা |
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
সময়চিত্র ২০ নভেম্বর,মেঙ্গলবার, ১১.৫০ PM
বড়লেখা অফিস:
নারকীয় হত্যাকান্ডের পর আত্নতহ্যার নাটক সাজিয়ে ধামাচাপা দেয়ার চেষ্ঠাকারী কলেজ ছাত্র প্রান্ত হত্যার দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এম মন্তাজিম আলী কলেজের ছাত্র প্রান্ত দাস (১৮) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামী মামলার ৬ নম্বর আসামি চন্দন দাস ও ৮ নম্বর আসামি নিভা রানী দাস।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের কাছে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় রিমান্ড মঞ্জুর না হওয়া অন্য দুই আসামি নিরেশ দাস ও নিকেশ দাসকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, গত ৩১ অক্টোবর সকালে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের নয়াগ্রামের পিসির (ফুফুর) বাড়ির একটি পরিত্যক্ত রান্নœাঘরের জানালার গ্রিলের সাথে মুখ বাঁধা ও দন্ডায়মান অবস্থায় প্রান্ত দাসের লাশ পাওয়া যায়। প্রান্ত উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা গ্রামের সনত দাসের ছেলে। তিনি পিসির বাড়িতে থেকে এম মন্তাজিম আলী কলেজে লেখাপড়া করতেন। এই ঘটনায় লাশ উদ্ধারের দিনই একটি অপমৃত্যু মামলা করা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে প্রান্তকে হত্যার বিষয়টি উঠে আসলে প্রান্তের বড় ভাই শুভ দাস বাদী হয়ে পিসাতো ভাই সুমন দাসকে ১ নম্বর আসামি করে ৮ জনের নামোল্লেখ ও আরো ৬ জনকে অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রান্ত হত্যাকান্ডের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।