ঢাকা |
প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে কোয়েটা থেকে ২০ কিলোমিটার দূরে বেলুচিস্তান পুলিশ কলেজে এই হামলার ঘটনায় আরও অন্তত ১২০ জন গুরুতর আহত হয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্স ও ডনের।
এই হামলা চলতি বছর পাকিস্তানে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা।
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত তিনজন সুইসাইড ভেস্টধারী সন্ত্রাসী ওই প্রশিক্ষণ কেন্দ্রের একটি ডরমিটোরিতে হামলা চালায়।
তিনি বলেন, “ওয়াচ টাওয়ারের সেন্ট্রিকে তারা প্রথম গুলি করে মারে। এতে তারা প্রশিক্ষণ কেন্দ্রটির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়।”
ডন জানিয়েছে, হামলার সময় সদ্য পুলিশে যোগ দেয়া প্রায় ৭০০ জন ক্যাডেট পুলিশ একাডেমিটিতে ছিলেন । ঘুমন্ত এসব তরুণ ঘটনার আকস্মিকতায় এদিক-সেদিক পালাতে শুরু করে। এ সময় দুই হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিলে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে।
তৃতীয় হামলাকারীকে পাকিস্তান ফ্রন্টিয়ার ক্রপসের (এফসি) জওয়ানরা গুলি করে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী এক ক্যাডেট বলেন, “মুখ লুকানো ছদ্মবেশধারী তিন ব্যক্তিকে দেখতে পাই আমি। তাদের কাছে কালাশনিকোভ রাইফেল ছিল। তারা গুলি করতে করতে ডরমিটোরিতে ঢুকে পড়ে, তবে একটি দেওয়ালের ওপাশে ঝাঁপিয়ে পড়ে আমি রক্ষা পেয়েছি।”
মঙ্গলবার সকালে উদ্ধারকারী কর্মকর্তারা নিহতের সংখ্যা ৫৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।
বেলুচিস্তানে মোতায়েন আধাসামরিক বাহিনী এফসি-র প্রধান মেজর জেনারেল শের আফগান বলেছেন, “আমরা আসার পর প্রায় তিন ঘন্টার মধ্যে অভিযান শেষ হয়।”
অভিযানে অংশ নেওয়া সামরিক বাহিনীর সদস্যরা গুরুতর আহত হলেও পুলিশ একাডেমির কোনো ক্যাডেট গুরুতর আহত হননি বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং হামলাকারী সন্ত্রাসীরা পরিচালনাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল।
যোগাযোগে আড়ি পেতে পাওয়া তথ্যে জানা গেছে, হামলাকারীরা লস্কর ই জাঙ্গভি গোষ্ঠীর উপদল আল আলিমির সদস্য। লস্কর ই জঙ্গভি, পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পর্কিত।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।