নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে শাহবাজপুরে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে শাহবাজপুরে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহবাজপুর প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩,৪ ও ৬ নং ওয়াডের্র উদ্যোগে নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

১৯ নভেম্বর সোমবার ৪ নং ওয়ার্ড শাখা আ’লীগের সভাপতি মসকন্দর আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

সভায় উল্লেখিত ৩ ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের দায়িত্বশীল নেতা, কর্মী উপস্থিত থেকে সর্বসম্মত ক্রমে এক বাক্যে ৩০ তারিখের নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করার সিদ্ধান্ত নেন।

এই সংবাদটি 631 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ