নববর্ষে নিজ বাহাদুরপুর ইউনিয়ন পষিদের উদ্যোগে আনন্দ র‌্যালী

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

নববর্ষে নিজ বাহাদুরপুর ইউনিয়ন পষিদের উদ্যোগে আনন্দ র‌্যালী

বড়লেখা (মৌলভীবাজার) অফিস:
বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে এক আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল বেলা ২ ঘটিকার সময় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের নেতৃত্বে র‌্যালীটি ইউনিয়ন পরিষদ থেকে মুন্সির বাজার এলাকা প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার শফিকুল হক, ইউডিসি পরিচালক শরীফুল হক স্বপন, উপজেলা যুবলীগ নেতা তোফায়েল আহমদ স্বপন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কবীর হোসেন, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 698 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ