দুর্নীতিমুক্ত দেশ গঠনে ধানের শীষে ভোট দিন : মুক্তাদির

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

দুর্নীতিমুক্ত দেশ গঠনে ধানের শীষে ভোট দিন : মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন- ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জাতিকে ধোকা দিয়ে যাচ্ছে। তারা উন্নয়নের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল থাবা থেকে বাদ যায়নি দেশের শিক্ষা ব্যবস্থাও। ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে তারা ঘরে ঘরে কোটি কোটি যুবককে বেকার করে দিয়েছে। ন্যায্য দাবী চাইতে গেলে তরুন শিক্ষার্থীদের উপর সরকারের নির্মমতা হাতুড়ী পেটা জাতি কখনো ভুলবেনা। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অঙ্গিকারা বদ্ধ। দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী স্বদেশ গড়তে ধানের শীষে ভোট দিন।’

মঙ্গলবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর গ্রামে বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ পরবর্তী উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জঈনুদ্দিন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, মহানগর উপদেষ্ঠা আব্দুস সালাম বাচ্চু, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, বিএনপি নেতা দিলোয়ার হোসেন দিলু মেম্বার, জামায়াত নেতা মাওলানা আলতাবুর রহমান, মাওলানা ইস্কান্দার আলী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।

এই সংবাদটি 528 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ