ঢাকা |
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৯
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে রাজধানী ঢাকায় শনিবারও বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার বিকাল থেকে সারা রাত রাজধানীতে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে ফনি দুর্বল হয়ে যখন বাংলাদেশে ঢুকবে, তখন ঢাকায় ভারী বৃষ্টির হবে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
এদিকে শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ সকাল ১০টার দিকে গণমাধ্যমকে ব্রিফ করেছেন।
তিনি জানান, গতকালের মতো আজও ঢাকায় বৃষ্টি থাকবে। দুপুরের পর এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ফনি যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের মধ্যাঞ্চল দিয়ে একেবারের ভারতের মেঘালয়ের দিকে চলে যাবে। এ কারণে ঢাকাতেও আজ ভারী বৃষ্টি হবে।
আবহাওয়া অধিদফতরের ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের মতো এ বিভাগেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে। আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।