ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ সরকারী করণ করায় অভিনন্দন জানিয়ে  ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ সরকারী করণ করায় অভিনন্দন জানিয়ে  ছাত্রলীগের আনন্দ মিছিল
গোলাপগঞ্জ প্রতিনিধি : ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ সরকারী করণ করায় দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদ এমপি কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখা। শনিবার সকাল ১১ টায় এ  আনন্দ মিছিল বের করা হয়।মিছিল পরবর্তী সভা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ফয়জুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কলেজ  ছাত্র সংসদের এজিএস মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আয়াছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আসাদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল হক হেলু, ফয়ছল আহমদ, মোস্তফা নোমান সাহান, সুফিয়ান আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা নাহিদজ্জামান, নয়ন মালাকার অপু, ইশান আহমদ, এমদাদুল ইসলাম আকাশ, নাসিমজ্জামান, হাসান আহমদ, সিপার আহমদ, আমজাদ লাভলু, কমল কান্তি শর্মা, শহিদ আহমদ, দিদার আহমদ, জাকারিয়া আহমদ, সারওয়ানুল হক, আমান আহমদ, রুবেলআহমদ, রফি আহমদ, সুয়েদ আহমদ, মনোয়ার আহমদ প্রমূখ ।সভায় বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে কলেজ সরকারীকরণ ঘোষনা ও কলেজের বিভিন্ন উন্নয়নমুলক কাজ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি 308 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ