ঢাকাগামী শ্যামলী পরিবহন সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২৫

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

ঢাকাগামী শ্যামলী পরিবহন সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ২৫

 

ছাদেক আহমদ: নিজস্ব সংবাদদাতা:

বিয়ানীবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বৃস্পতিবার রাতে কাচঁপুর হাইওয়ে সংলগ্নে দূর্ঘটনায় ২ জন নিহত ও ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

নিহত ১ জনের নাম নজরুল ইসলাম প্রভাষক বড়লেখা ডিগ্রী কলেজ, বাড়ী বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ্ইউনিয়নের পকুয়া গ্রামে। অপরজনের বাড়ী বিয়ানীবাজার উপজেলায় জানা গেলেও নাম ঠিকানা জানা যায়নি। আরো ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। শ্যামলী পরিবহন বিয়ানীবাজার কাউন্টারে ফোনে যোগাযোগ করা হলে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়।

এই সংবাদটি 481 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ