ট্রেন চলাচল করার নামে লাউয়াছড়া বনের হাজার হাজার গাছ কাটার প্রতিবাদ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

ট্রেন চলাচল  করার নামে লাউয়াছড়া বনের হাজার হাজার গাছ কাটার প্রতিবাদ
হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রকাশিত ১১টি পত্রিকার সম্পাদক এক যুক্ত বিবৃতির মাধ্যমে ট্রেন চলাচল  করার নামে লাউয়াছড়া বনের হাজার হাজার গাছ কাটার প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার  গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেছেন যেখানে অবাধ বৃক্ষনিধনের কারণে পরিবেশ হুমকির মুখে।

সারা দুনিয়া জুড়ে পরিবেশ সংরক্ষকণের আন্দোলন হচ্ছে। সেখানে কোথায় গাছ সংরক্ষক করা হবে তা না করে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ফেলার সিদ্ধান- নেওয়া হচ্ছে। যা পরিবেশ প্রকৃতি বিধ্বংসী উদ্যোগ।

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার কোনো নিয়ম না থাকা সত্ত্বেও রেলওয়ে বিভাগের বন বিভাগকে গাছ কাটার চিঠি প্রদানের বিষয়টি খুবই হতাশাাজনক। এই উদ্যোগ বন্ধ করতে হবে। বিবৃতি স্বাক্ষরদাতারা হলেন – মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, শ্রীমঙ্গলের দৈনিক খোলা চিঠির সম্পাদ মো.সরফরাজ আলী বাবুল।

মৌলভীবাজার জেলা সদরের সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ হলেন- সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ. চৌধুরী, সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ।

শ্রীমঙ্গল থেকে সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ. হিম,সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইসমাইল মাহমুদ, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক এম. ইদ্রিস আলী, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার সম্পাদক মো.মোমিনুল হোসেন সোহেল। এছাড়া একই দিন একই দাবীতে লাউয়াছড়া বন ও জীববৈচত্র্য রক্ষা আন্দোলন দুপুরে শ্রীমঙ্গলেরর দ্বারিকা পাল মহিলা কলেজের শিক্ষার্থীদের গণ স্বাক্ষর সংগ্রহ করেছে।

কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে এ কর্মসূচীতে শিক্ষকবৃন্দও অংশ গ্রহণ করেন! পরে সংগঠনের আহ্বায়ক জলি পালের সভাপত্বিত্তে একটি জনমত সভা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া,সহ-সদস্য সচিব তাপস দাশ, সদস্য প্রীতম দাশ প্রমুখ।

এই সংবাদটি 417 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ