ঢাকা |
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিক ওপেন্দ্র রুদ্র পাল (৩২) খুন হয়েছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের আতিয়াবাগ চা-বাগানে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেমিকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। যদিও আটককৃতরা এখন বিষয়টি স্বীকার করছে না বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে যায় আতিয়াবাগ চা-বাগানের লেবার ওপেন্দ্র রুদ্র পাল একই এলাকার এক বিধবার (২০) বাড়িতে যায়। ওই নারীর ভাই বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে বড় ভাই ছুরি নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে ওপেন্দ্র রুদ্র পালের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রেমিকার বড় ভাই। অত্যধিক রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ওপেন্দ্র রুদ্র পাল।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে প্রেমিকা, তার ২ ভাই ও সহায়তাকারী ২ জনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সার্কেল মো. আবু ইউছুফ জানান, এ ঘটনায় নিহত ওপেন্দ্র রুদ্র পালের চাচা মনোরঞ্জন রুদ্র পাল বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।