সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬
বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জিবান। চিকিৎসকরা জানিয়েছেন জিবানের দুটো কিডনি বিকল হয়ে গেছে। বেঁচে থাকতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।
প্রয়োজন অনেক টাকার। পিতৃহারা জিবানের অসচ্ছল পরিবারের কাছে সেটা কেবলই স্বপ্ন! সেই স্বপ্ন কে বাস্তব করতে প্রয়োজন সকলের সহযোগিতা।উপজেলার ছোটদেশ গ্রামে মৃত: ফয়জুর রহমানের পুত্র জিবানুর রহমান।
বর্তমানে সে সিলেট শহরের রয়েল হসপিটালের আইসিইউতে রয়েছে। জিবানের চিকিৎসা সহায়তার জন্যে তার পরিবার ও বন্ধুবান্ধবরা সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সমাজের বিত্তশালী ও প্রবাসীদের সহায়তা পাবেন এই আশায় অপেক্ষা করছেন জিবানের স্বজনরা।
ইতিমধ্যে জিবানের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিয়ানীবাজার সরকারী কলেজ এর বন্ধুমহল এর কয়েক জন ছাত্র তারা প্রতিদিন কলেজ পড়ুয়া ছাত্র/ ছাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করছে জিবানের চিকিৎসার জন্য বন্ধুমহল এর বায়জিদ মাহমুদ, রাব্বি, সহ তাদের বন্ধুদের সাথে কথা বললে তারা এই প্রতিবেদক কে বলেন। জিবান কারো না কারো ভাই সে আমাদের মত এক জন ছাত্র এই কলেজের, আমরা ফেসবুকের মাধ্যমে জান্তে পারি জিবান অসুস্থ তার কিডনি নষ্ট হয়ে গেছে দুটি, আমরা আমাদের বন্ধুদের কে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি সবাই যে কিভাবে আমরা জিবান কে সাহায্য করতে পারি আমাদের মধ্যে বায়জিদ ও রাব্বি জানালো আমরা প্রত্যেক ছাত্র/ ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে তাকে সাহায্য করবো , আমরা চাই জিবান ভালো হউক সে আমাদের মাজে ফিরে আসুক , এবং আমরা সকলের কাছে আহবান জানাচ্ছি সবাই জিবানের পাশে এসে দাড়ান টাকার জন্য আমরা একটি তাজা প্রান কে নিস্তেজ হতে দেবনা
জিবান কে সহায়তা করতে চাইলে জিবানের বড় ভাই মিজানুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন: 01755 867745, 01923 668831 মোবাইল নম্বরগুলোতে ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: ইটাউরী ডাক- দৌলতপুর বাজার, উপজেলা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।