জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেু যুব সমাজকে এগিয়ে আসতে হবে- -বদরুল ইসলাম শোয়েব

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেু যুব সমাজকে এগিয়ে আসতে হবে- -বদরুল ইসলাম শোয়েব
গোলাপগঞ্জ প্রতিনিধি  : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, নতুন প্রজন্ম আগামীতে দেশ গড়ার কারিগর। তাদের সু-শিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। তিনি নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি মঙ্গলবার গোলাপগঞ্জে কাওছারাবাদ কলেজে নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। কলেজের শিক্ষার্থী নাজমিন আক্তারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রভাষক রিপা আক্তার। বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের প্রভাষক মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবী ময়নুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে ইয়াসমিন আক্তার, সানজিদা আনম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আরিফুল হক মজনু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহান আহমদ, লায়েছ আহমদ, শিক্ষকদের মধ্যে আজাদ মিয়া, বর্ণালী দাশ, সৈয়দ আব্দুল হামিদ, দেলওয়ার হোসেন, আহমেদ সাদি অয়ন প্রমুখ। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাইবা বেগম। দেশের গান পরিবেশন করেন শিমলা রাণী নাথ।

এই সংবাদটি 281 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ