চুনারুঘাটে কিটনাশক খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বরকুটা গ্রামের ঝুমা আক্তার (৬) নামের এক শিশু বিষাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের আব্দুল মতিনের কন্যা। গতকাল রবিবার সকালে সে ভুলবশত ঘরে থাকা জমির কীটনাশক খেয়ে ফেলে বিষক্রিয়ায় ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি 567 বার পঠিত হয়েছে