ঢাকা |
প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
ফয়জুল হক শিমুল ঃ মানবতার সেবায় মহান চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন বিয়ানীবাজারের পরিচিত নাম আজিজ শিকদার ।
যার মুখে ছিল সব সময় হাসি । রোগী তথা সর্বজনের সাথে
সর্ম্পক ছিলো মামা – ভাগনা। স্থানভেদে কাউকে মামা আবার কাউকে ভাগনা বলে সম্বোধন করা ছিলো তাঁর স্বভাব ।
বিয়ানীবাজারে প্রথম কালেজ রোডস্থ লোদী ম্যানশনে ছিলো তার -“দাতঘর ” নামে চেম্বার
১৯৯৫ সালে তিনি বিয়ানীবাজারে আসেন। গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাজিতপুর গ্রামে ।
দন্ত পেশায় সিলেটের ডাঃ মোসাদ্দেক হোসেনের কাছে তার হাতেখড়ি।
যখন ফুটপাতে ৫ টাকা ১০ টাকায় মানুষ দন্ত যন্ত্রনা থেকে পরিত্রান পাওয়ার জন্য হাতুড়ে ডাক্তার বা কতিথ দন্ত চিকিৎকের কাছে দাঁত উত্তোলন করত ঠিক তখনি আজিজ শিকদার প্রথম প্রাইভেট চেম্বার করেন। তিনি ৩০ টাকায় দাঁত উত্তোলন করতেন । সেইসাথে দাঁতের বেদনা নিরাময় স্কেলিং,ফিলিংসহ নানাবিদ দন্ত সেবা দিতেন বিয়ানীবাজার বাসীকে ।
বিয়ানীবাজারে থাকা কালীন তিনি এম.বি ডি.এ ও বি.আই.এম. ডি. টি. সহ দন্ত চিকিৎসা পেশায় বিভিন্ন ডিগ্রী অর্জন করে নীমতলাস্থ প্রিন্স ডেন্টাল কেয়ার নামে চেম্বারের তত্বাবধানে থেকে চিকিৎসা সেবা প্রদান করেন । জানা যায়- সম্প্রতি একটি পত্রিকায় তার বিরোদ্ধে সংবাদ প্রকাশিতের পর মোবাইল কোর্ট ডাক্তার লেখার অপরাধে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে।
জানা যায় – জরিমানার টাকা পরিশোধ করে তিনি ছাড়া পেলেও ঐ একলক্ষ টাকা দায়দেনার চিন্তায় বুধবার (৫ অক্টোবর) দুপুর ১২ঘটিকার সময় হদরোগ আক্রান্ত হয়ে চেম্বারে মারা যান।(ইন্নালিল্লাহি ————————- রাজিউন )
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর । তিনি স্ত্রী ও ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।