ঢাকা |
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
সোহেল আহমদ :
গোলাপাগঞ্জের আমুড়া ইউনিয়নের ধারাবহরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবত্র কোরআন শরীফ।
২১ শে এপ্রিল (রোববার) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে ধারাবহরের ছকিব আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরিবার সূত্র থেকে জানা যায়, আগরবাতি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাড়িটি মাটির তৈরী ছিল। এছাড়াও ভেতরে প্রচুর নির্মাণসামগ্রী রাখা ছিল।
খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ঘরের মধ্যে সোকেস-সহ অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোররআন শরীফ।ছকিব আলীর বড় ছেলে নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,
পবিত্র শবে বরাতের রাত উপলক্ষে বাড়িতে বাতি জ্বালানো হয়েছিল। এই অাগর বাতি থেকেই অাগুনের সূত্রপাত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।