গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটির উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জাহিদ হাসান রাতুলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা আনোয়ারুল ইসলাম জবা, উপদেষ্টা সদস্য জিএম অপু শাহরিয়া, প্রবাসী শেখ সাইদুর রহমান দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, রাজনীতিবিদ  হোসেন আহমদ, ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, বক্তব্য ররাখেন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেল, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান, গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটির ছাত্র বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হকি ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমি আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাধারণ সম্পাদক শাহ এম,এ সালমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিসহ বক্তাগণ গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটির কর্মকান্ড সম্প্রসারণে তাদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি 342 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ