গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের টিন বিতরন

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের টিন বিতরন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে হতদরিদ্র একটি পরিবারের মধ্যে টিন বিতরন করল আর্তমানবতার সংগঠন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব। শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের সফিক উদ্দীন (৬০) এর পরিবারের হাতে টিন তুলে দেওয়া হয়। এ সময় চ্যারিট ক্লাবের সদস্যরা সফিক উদ্দিনের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং আগামীতে হতদরিদ্র এ পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। টিন বিতরন কালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল সাধারন সম্পাদক শাহ এম এ সালমান সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নোমান মাহফুজ যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ,রিমন আহমদ, সম্পাদক রাশেদ, ক্লাবের সদস্য , রায়হান,রাজু সোহেল।
.

এই সংবাদটি 587 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ