গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, উপজেলা একাডেমীর সুপারভাইজার রীমা দাস, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল অনুরঞ্জন দাস, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম আলী, ভাদেশ্বর মহিলা কলেজের প্রিন্সিপাল চৌধুরী মঞ্জুর রউফ, এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম। মত বিনিময় সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং নাশকতা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মধ্যে দেশ প্রেম ও মানবিকতা জাগ্রত করার লক্ষে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। মতবিনিময় সভায় বাশিস গোলাপগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, সচিব-ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপিাল (ভারপ্রাপ্ত) সুজা মোহাম্মদ জাকারিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরীসহ উপজেলা বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ অংশ গ্রহন করেন।