গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯

গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়


…
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাতে পৌর শহরের চৌমুহনীস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমদ বলেন, জনগণের খেদমতের জন্য তিনি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। বিগত নির্বাচনে যারা জনগণের পবিত্র আমানত ভোট পেয়ে বিজয়ী হওয়ার পর কেউ জনগণের কোন খোঁজ খবরও রাখেনি। আমি নির্বাচিত হলে সার্বক্ষণিক জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো। এ সময় তিনি আরো অঙ্গীকার করে বলেন, আমি সামাজিক অবক্ষয় রোধে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসাধারণকে সাথে নিয়ে কার্যকরী ভূমিকা রাখবো এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২১৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 545 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ