গোলাপগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নৈশ্য প্রহরীর মৃত্যু 

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

গোলাপগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নৈশ্য প্রহরীর মৃত্যু 
.
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে সড়কে সিলেট-জকিগঞ্জ রোডে বাসের বেপরোয়া গতির কারণে প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের নৈশ্য প্রহরী রব উদ্দিন (৩৭)।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট -জকিগঞ্জ সড়কের এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। রব উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উপর বারকোট গ্রামের মৃত আং হাসিমের ছোট ছেলে।রব ২টি ছেলে মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান,সিলেট থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে ছেড়ে আসা বাস এমসি একাডেমীর সম্মুখে আসলে ওভারটেক করতে গিয়ে নৈশ্য প্রহরী রবকে চাকায় পৃষ্ট করে ফেলে।ঘটনাস্থলেই নৈশ্য প্রহরী রবের মৃত্যু ঘটে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের পরিচয় শনাক্ত করা যায়নি।

এই সংবাদটি 357 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ