গোলাপগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬

গোলাপগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যয় গোলাপগঞ্জ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার উপজেলা ব্যাপী একযোগে সকাল ১১টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত চলে এ মানববন্ধন কর্মসূচি।
 এমসি একাডেমী স্কুল এন্ড মডেল কলেজ, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসা, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসা সহ উপজেলার প্রত্যেকটি মানববন্ধন চলাকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এই সংবাদটি 592 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ