গোলাপগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত – ১

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুন ৩, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন আহত হয়েছে। শুক্রবার ২ টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার খাসিখাল ব্রীজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল  আরোহী সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি গুরতর আহত হন। ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলামকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সাইফুল বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা এলাকার।
ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বাস (সিলেট-জ-১১-০৪৩৭) ও মোটর সাইকেল (কুমিল্লা-হ-১১-০১৫৩) থানায় নিয়ে আসেন।

এই সংবাদটি 879 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ