গোলাপগঞ্জে ফুলবাড়ি স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে জঙ্গি বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

গোলাপগঞ্জে ফুলবাড়ি স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে জঙ্গি বিরোধী মানববন্ধন
.
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফুলবাড়ী স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে সন্ত্রাস , নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোসাইটির সভাপতি রুম্মান আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী বলেছেন, যারা ইসলামের নামে দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করছে, ইসলাম তাদের সমর্থন করে না। দেশের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করা প্রয়োজন। কারণ, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই।বাদ জু’মআ ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদ সম্মুখে সিলেট-জকিগঞ্জ সড়কে আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, বড় মোকাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল হালিম, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমদ, উপজেলা যুবদল সভাপতি, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, এমসি একাডেমীর সাবেক জিএস অপু শাহরিয়ার। উপস্থিত ছিলেন ফুলবাড়ী ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল করিম, বড় মোকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গোলাপগঞ্জ মডেল সমিতির সভাপতি অলিউর রহমান, সহ-সভাপতি নাঈম আহমদ, স্টুডেন্ট ফোরামের সেক্রেটারী লিমন আহমদ, অর্থ সম্পাদক আফজাল হোসেন, হেলাল উদ্দিন হেলাল, পাবেল আহমদ, মাসুম আহমদ, তামিম আহমদ, পাপলু আহমদ, সাকের আদনান প্রমুখ।

এই সংবাদটি 543 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ