গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের  লক্ষণাবন্দে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী এমএ হাসনাতের পৃষ্টপোষকতায় ঈদুল আযহা উপলক্ষে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২ টায় লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণভাগ গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী ছালিকুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবী লাল মিয়ার পরিচালনায়  বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তমির হোসেন চৌধুরী। মাওলানা জিয়া উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ-কমিশনার ডা. মো. সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, প্রবীণ মুরব্বি আব্দুর রউফ, খলিলুর রহমান, মজাম্মিল হোসেন, আবুল আসাদ, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ, তরুণ সমাজসেবী সরফ উদ্দিন, মুজিবুর রহমান, ফজলু মিয়া, সাজেদ আলী, জুমন মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিদেশের মাটিতে থেকেও যারা নাড়ীর টানে নিজ দেশের অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করেন, তাদের এ কাজ অবশ্যই প্রসংশার দাবী রাখে। তাদের মত আমাদের সমাজে বিত্তবানরাও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এই সংবাদটি 385 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ