গোলাপগঞ্জে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

.
জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ:মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে জনতার ঢল নেমেছে সিলেটের গোলাপগঞ্জের স্থানীয় উপজেলা শহীদ মিনারে। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানিকতা । এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ,গোলাপগঞ্জ পৌর পরিষদ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ,প্রেসক্লাব, পল্লি বিদুৎ সমিতি, গোলাপগঞ্জ ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
.

এই সংবাদটি 298 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ