গোলাপগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

গোলাপগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
.
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ :সিলেটের গোলাপগঞ্জে আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ও এ আর ডি এর যৌথ উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ  করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে প্রতিবন্ধী স্কুল লিটল স্টারের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে ও সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ কাজী আলমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সহায়ক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারুক আজম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, এআরডি’র চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা কেহ ইচ্ছা করে প্রতিবন্ধী হয়নি। তাদেরকে অবহেলার চোখে না দেখে সম্মান জানানোর জন্য তিনি অনুরোধ জানান।

এই সংবাদটি 387 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ