গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জে পানিতে ডুবে আবু রায়হান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেহরী খেয়ে রায়হানের মা- বাবাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় তার ঘুম থেকে উঠেন এরই ফাঁকে সে ঘর থেকে বের হয়। বের হয়ে বাড়ীর উঠানে সে খেলা করতে থাকে। এরই ফাঁকে তার মা অন্য এক পাশের বাড়ীতে যান। এসে দেখেন নিজ বাড়ীর পুকুরে রায়হান পানিতে হাবুডুবু খাচ্ছে। এসময় তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। সে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর এলাকার আখলিছের ছোট পুত্র। ৩ ভাই বোনের মধ্যে সে সকলের ছোট।
.

এই সংবাদটি 316 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ