গোলাপগঞ্জে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্টিত

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬

জাহিদ উদ্দিন,
গোলাপগঞ্জ:সিলেটের গোলাপগঞ্জে ১১ টি ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা অফিসার অাব্দুল মুন্তাকিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা ফরিন্দ্র চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, গোলাপগঞ্জ সমাজ সেবা কর্মকর্তা তমির হোসেন চৌধুরি,গোলাপগঞ্জ মাধ্যমিক কর্মকর্তা অভিজিত কুমার পাল,সিলেট পল্লী বিদুৎ সমিতি ১ – এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী,সাকিল আহমদ প্রমুখ।১১ ইউনিয়নের ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য সহ মোট ১৩২ জন নব নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।প্রধান অতিথি আশরাফুল আলম খাঁন তাদের শপথ বাক্য পাঠ করান।

এই সংবাদটি 312 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ