গোলাপগঞ্জে দিন দুপুরে মোটর সাইকেল চুরি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দিন দুপুরে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।সোমবার দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ আল-হাসানা শপিং কমপ্লেক্সের সামনে
এ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
জানা যায়,সোমবার দুপুরে সিলেট-ল-১১-১৬২৫ নম্বরযুক্ত মোটর সাইকেলটি উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের হাজী মহিবুর রহমানের পুত্র জুনেল আহমদ পার্কিং করে মার্কেটের সামনে রেখে উপরের তলায় সোনালী ব্যাংকে জরুরী কাজে যান।কাজ শেষে ফিরে এসে মোটর সাইকেলটি আর পাননি। এ ব্যাপারে জুনেল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং-১৩৯৫)।
সম্প্রতি গোলাপগঞ্জে বেশ ক’টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে পুলিশ ইতিমধ্যে চিহ্নিত ক’জন চুরকে ধরে জেলে পাঠিয়েছে বলে জানা যায়।

এই সংবাদটি 288 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ