গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে জমিয়তের ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জমিয়তের মনোনীত ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মনোনয়নপত্র জমাদানকারী ৩ প্রার্থী হলেন উপজেলার ১ নং বাঘা ইউপির জমিয়ত মনোনীত প্রার্থী নুরুল আমিন, ৫ নং বুধবারীবাজার ইউপির মাওলানা খলিলুর রহমান, ৯ নং পশ্চিম আমুড়া ইউপির মাওলানা এমাদুদ্দীন সালিম। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা শায়খ আব্দুল মতিন, আলহাজ্ব শামসুদ্দীন বাণীগ্রামী, সেক্রেটারী মাওলানা মাহফুজ আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আলী আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাঃ মাওলানা রশিদুর রহমান প্রমুখ।

এই সংবাদটি 335 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ