গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা 

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা 
.
জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ:
 সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়ন করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের দলীয় প্রার্থী মনোনয়নের তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক উদ্দিন আহমদ।
আগামি ৭ মে এ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে।১১টি ইউনিয়নে নৌকার মাঝি যারা হলেন তার হচ্ছেন ১নং বাঘা ইউনিয়নে সাঈদ আহমদ সুহেদ, ২ নং সদর ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সেবুল, ৩ নং ফুলবাড়ী ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হানিফ খান, ৪ নং লক্ষিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহমুদ আহমদ, ৫ নং বুধবারিবাজার ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন, ৬ নং ঢাকাদক্ষিণে ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আহমদ, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নে ইউপি যুবলীগের দেলোয়ার হোসেন দিলাল, ৮ নং ভাদেশ্বর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক এমএ ছালিক, ৯ নং আমুড়া ইউনিয়নে  সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, ১০ নং বাদেপাশা ইউনিয়নে ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমদ, ১১ নং শরিফগঞ্জে ইউনিয়নে এমএ মুহিত হীরা।

এই সংবাদটি 403 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ