গোলাপগঞ্জে ইউপি নির্বচনের মহিলা সদস্য প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

গোলাপগঞ্জে ইউপি নির্বচনের মহিলা সদস্য প্রার্থীর মৃত্যু
.
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী জামিরুন নেছা (৫৬) নামে এক প্রার্থী ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল¬হি—-রাজিউন)। শুক্রবার সকাল ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। গত দুইবারের নির্বাচিত ইউপি সদস্য জামিরুন নেছা ভাদেশ্বর দক্ষিণভাগ দক্ষিণগাঁও গ্রামের মো. রকিব আলীর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। জামিরুন নেছা তৃতীয় বারের মত সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার প্রতিদ্বন্দ্বী অপর দুইজন প্রার্থী রহিমা বেগম মাইক প্রতীক ও শীলা বেগম বই প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম জানান জামিরুন নেছার মৃত্যু হওয়ায় এবং একই পদে আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী থাকায় যথা নিয়মে নির্বাচন হবে। তার মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে ভাদেশ্বর ইউনিয়ন জুড়ে।

এই সংবাদটি 376 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ