গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্য , সুষ্টু বিচার চেয়ে ডিআইজি বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্য , সুষ্টু বিচার চেয়ে ডিআইজি বরাবরে স্মারকলিপি

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা নেয়নি পুলিশ।সুষ্টু বিচার চেয়ে  ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মৃত গৃহবধুর ভাই ছাইদুর রহমান।

স্মারকলিপি সূত্রে জানা যায়,গত ১ লা জুন (বুধবার) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের বাড়ির আঙ্গিনা থেকে পুলিশ গৃহবধু মায়ারুন(২৫) এর লাশ উদ্ধার করে।পরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।

মৃত মায়ারুন বেগম (২৫) গোলাপগঞ্জের ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী ও ৬ মাসের অন্তঃসত্ত্বা । সে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়াকান্দি গ্রামের আক্কাছ আলীর মেয়ে। মৃতের পিতৃপরিবার দাবি,যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে। মায়ারুনের ভাই ছাইদুর রহমান বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ৭ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করতে গেলে রহস্যজনক কারণে মামলা নেয়নি গোলাপগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে বাধ্য হয়ে মায়ারুনের ভাই ছাইদুর রহমান সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান বরাবর  বুধবার (৮ জুন) গৃহবধু মায়ারুন হত্যার বিচার প্রাপ্তির লক্ষে এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজুর আদেশ দানে স্মারকলিপি প্রদান করেন।

এই সংবাদটি 419 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ