গোলাপগঞ্জের প্রতিভা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

গোলাপগঞ্জের প্রতিভা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শুক্রবার শেষ হয়েছে ২য় প্রতিভা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা। ঢাকাদক্ষিণ ইসলামিক সোসাইটি আয়োজিত দু’দিন ব্যাপী প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় ঢাকাদক্ষিণ ও পার্শ্ববর্তী ইউনিয়নের ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন’র শিক্ষার্থীরা তাতে অংশ গ্রহন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. আব্দুর রহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির সভাপতি রশীদ আহমদ, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, জামেয়া পরিচালনা কমিটির সহ-সভাপতি সামছুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, নালিউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন, জামেয়ার সাবেক প্রিন্সিপাল বদরুল আলম, এলবি গ্রীণ ফ্লাওয়ার স্কুলের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি 345 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ