গণতন্ত্রকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন: ফয়সল চৌধুরী

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

গণতন্ত্রকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন: ফয়সল চৌধুরী

সিলেট-৬ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। গণতন্ত্রপ্রেমী মানুষের প্রতিনিধি আমি। বিয়ানীবাজারের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন।

বুধবার (১৯ ডিসেম্বর) বিয়ানীবাজারে স্থানীয় ইউসুফ কমিউনিটি সেন্টারে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল ইসলাম পুতুল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, দেলোয়ার হোসেন মুক্তা, আলী আহসান বিএনপি তথা ঐক্যফ্রন্টের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার সর্বস্তরের নেতাকর্মী এবং বিপুল পরিমাণ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ফয়সল আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে গণসংযোগ করেন। শ্লোগানে শ্লোাগানে মুখরিত এসব গণসংযোগে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি 567 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ