ঢাকা |
প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন সদ্য বিলুপ্ত কুলাউড়া উপজেলা ও স্থগিত থাকা রাজনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহবান করা হয়েছে। ২১ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুলাউড়া উপজেলা ও স্থগিত থাকা রাজনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা আনয়ন ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। উক্ত কমিটিতে পদ প্রত্যশীদের আগামী ২৬ জুন রাজনগর উপজেলা ও ২৭ জুন কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দদের জীবনবৃত্তান্ত মৌলভীবাজার চৌমুহনাস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জমা নেওয়া হবে।
জীবনবৃত্তান্তের সাথে এসএসসি ও এইচএসসির মূল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র ও সদ্য তোলা ৫.৫ সে.মি সাইজের দুই কপি ছবি দেওয়া আবশ্যক।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।