ঢাকা |
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া থানা পুলিশ হেরোইন ও ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে। ২ জুলাই শনিবার রাত সাড়ে ৯টায় কুলাউড়ার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দোহা পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই আবু আল মামুন ও এস আই সাব্বির আহমেদ কুলাউড়া শহরের উত্তর বাজারস্থ হাকালুকি রেস্টুরেন্ট থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হোসনা বাদ গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে ও মৃত হাবিবুর রহমানের স্ত্রী মিলজান বেগম (৫০) এবং তার মেয়ে ফরিদা বেগম (২৫) কে ৮ পুরিয়া হেরোইন ও ১৫ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ গ্রেফতার করেন। মা-মেয়ে প্রায় ২বছর থেকে মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশকে জানায়। মা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।