কুলাউড়ায় সাবেক মেম্বার মান উল্লাহর ইন্তেকাল

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাবেক মেম্বার এবং সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চুর বাবা মোঃ মান উল্লাহ (৯০) শহরের মাগুরাস্থ বাসভবনে ৮মার্চ মঙ্গলবার মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৭ছেলে ৫ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। বাদ আছর মরহুমের ১ম জানাযা রেলওয়ে ঈদগাহ মাঠে ও বাদ মাগরিব ২য় জানাযা তার নিজ গ্রাম সাদিপুর ঈদগাহ মাঠে অনুষ্টিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে আত্মীয়স্বজন, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন।

শোক প্রকাশ ঃ সাবেক মেম্বার মান উল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন
সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সম্মানিত কার্যকরী সদস্য প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, গ্রীসস্থ সিলেট বিভাগীয় ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক এম. আতিকুর রহমান আখই, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, বাংলামেইলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমদ, কুলাউড়া সংবাদের সম্পাদক জাফর আহমদ দিনার, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল ও সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

এই সংবাদটি 354 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ